গাড়ি উলটে কয়েকবার ডিগবাজি খেয়েছে, ভয়ংকর কিছুই ঘটতে পারত। তবে কেমার রোচের ভাগ্য একটু বেশি রকমই ভালো বলতে হবে। এমন দুর্ঘটনার পরও ওয়েস্ট ইন্ডিজ পেসার পার পেয়ে গেছেন বড় কোনো চোট ছাড়াই। গত শনিবার সকালে গাড়ি চালাচ্ছিলেন ব্রিজটাউনে। বৃষ্টিভেজা পিচ্ছিল রাস্তায় হঠাৎ হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ। তবে কয়েকবার পাক খেয়ে থেমে যায় গাড়ি। সামনের দুটি চাকা গেছে ভেঙে। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু কয়েক ঘণ্টা পর নিজেই টুইট করে সবাইকে আশ্বস্ত করেছেন রোচ, ‘সবাইকে ভয় পাইয়ে দেওয়ার জন্য দুঃখিত। আমি ঠিক আছি।’ ওয়েবসাইট।