অল্পের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর মাত্র ৩ সেকেন্ড কম হলেই ম্যারাথনের বিশ্ব রেকর্ডে ভাগ বসাতে পারতেন উইলসন কিপস্যাং। কেনিয়ান এই দৌড়বিদ পরশু ফ্রাঙ্কফুর্টে ম্যারাথন জিতেছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৪১ সেকেন্ড সময় করে। ম্যারাথন ইতিহাসে এটা দ্বিতীয় সেরা সময়। গত ২৫ সেপ্টেম্বর এই জার্মানিতেই, বার্লিন ম্যারাথনে কিপস্যাংয়ের স্বদেশি প্যাট্রিক ম্যাকাও গড়েছেন বিশ্ব রেকর্ড। সময় করেছিলেন ২ ঘণ্টা ৩ মিনিট ৩৮ সেকেন্ড। কিপস্যাংয়ের জয়ের মধ্য দিয়ে জার্মানির সবচেয়ে পুরোনো সিটি ম্যারাথনে ১০ বছর ধরে কেনিয়ানদের জয়যাত্রা অব্যাহত থাকল। এএফপি।