প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েতের চতুর্থ এশিয়ান এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ভালোই করেছেন বাংলাদেশের মেয়েরা। কাল মাত্র দশমিক ২ পয়েন্টের ব্যবধানে পদক হাতছাড়া হয়েছে। কোনো পদক না জিতলেও অবশ্য ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃপ্তি দত্ত ও সাদিয়া সুলতানা। ৪০০ স্কোরের মধ্যে ৩৯৫ করে চতুর্থ হয়েছেন তৃপ্তি। ৩৯৩ স্কোর নিয়ে সাদিয়া পঞ্চম। তৃপ্তি চারটি সিরিজে ৯৯, ১০০, ৯৭ ও ৯৯ স্কোর করেছেন। সাদিয়া ৯৮, ৯৮, ৯৯ ও ৯৮। সব মিলিয়ে তৃপ্তির ও সাদিয়ার স্কোর ৪৯৬ ও ৪৯৫.৫। ৪৯৭.৪ স্কোর করে এই ইভেন্টে সোনা জিতেছেন থাইল্যান্ডের থিরানুয়াত্তানাকুল দনিয়াপান। রুপা জেতা আয়ারল্যান্ডের আমিনজাদেহ সাদাতের স্কোর ৪৯৬.৩। ব্রোঞ্জজয়ী ভারতের অয়নিকা পালের পয়েন্ট ৪৯৬.২।