অল্পের জন্য রক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাক, বড় গাড়ি হওয়াতেই তাহলে বেঁচে গেলেন জুলিয়াস ইয়েগো। ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী কেনিয়ান জ্যাভলিন থ্রোয়ারের গাড়ি যে ধাক্কা খেয়েছে একটি ১২ চাকার বিশাল লরির সঙ্গে! ঘটনাটা ঘটেছে নাইরোবির ৩০০ কিলোমিটার উত্তরে এলডোরেটে। ইয়েগোর সামনে থাকা লরিটি হঠাৎ করেই ইউ-টার্ন নেয়। অবস্থা বেগতিক দেখে হার্ড ব্রেক করেছিলেন রিও অলিম্পিকে রুপাজয়ী অ্যাথলেট। তবু ধাক্কা লেগেছে গাড়ির সঙ্গে। তবে ইয়েগোর ভাগ্য ভালো, আঘাতটা তাঁর বিলাসবহুল এসইউভির ওপর দিয়েই গেছে। যা নিয়ে ইয়েগো বলেছেন, ‘যদি আমি কোনো ছোট গাড়ি চালাতাম, তাহলে এতক্ষণে অতীত হয়ে যেতাম।’ আইএএনএস।