অল্পের জন্য রক্ষা ইতালির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল-ইতালির ম্যাচে কী হয়েছে সেটা জেনে গেছেন গতকালই। তবে ম্যাচটা যে খেলতে পেরেছেন সে জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে নিশ্চয়ই ভোলেননি ইতালির ফুটবলাররা। আরেকটু হলেই যে পিতৃপ্রদত্ত প্রাণটা নিয়েই তাঁদের টানাটানি পড়ে যেত। লেখা হতে পারত আরেকটি ‘মিউনিখ ট্র্যাজেডির’। ইতালির ফুটবলারদের বিমানটি ফ্লোরেন্স থেকে উড়ে যাচ্ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। ওটাই ম্যাচের ভেন্যু। আবহাওয়া হঠাৎ করেই বেগড়বাই করতে শুরু করে, শুরু হয়ে যায় বজ্রবৃষ্টি। বিমানের পেছনের ডানায় বিকট শব্দে বজ্রপাত হয়, যদিও সৌভাগ্যবশত আগুন ধরেনি। ভয়টা সংক্রমিত হয়েছিল সবার মধ্যে। ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব এমন কেউ ছিল না যে ভয় পায়নি’—বলেছেন খোদ ইতালি দলের কোচ সিজারে প্রানদেল্লি। পরে মিডফিল্ডার ক্লদিও মার্কিসিও টুইট করে জানিয়েছেন খবরটা। তবে বিমানের ক্যাপ্টেন রবার্তো আনদোলফাতো বলেছেন, পরিস্থিতিটা নিয়ন্ত্রণেই ছিল। ওয়েবসাইট।