অসহায় বোলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লনওয়াবো সতসোবে কথাটা বললেন মজা করে। কিন্তু এটাই সত্যি। টি-টোয়েন্টি তো ব্যাটসম্যানদেরই খেলা। চার-ছক্কা না হলে কি আর দর্শকের পয়সা উসুল হয়! দক্ষিণ আফ্রিকান পেসার তাই হাসতে হাসতেই বললেন, ‘আপনারা টাকা দিয়ে আমাদের দুরবস্থা দেখতে আসেন।’ দর্শকদের খোরাক সেই চার-ছক্কা মারার জন্য ব্যাটসম্যানরা নিয়ে আসছেন হেলিকপ্টার, সুইচ হিট আর দিলস্কুপের মতো উদ্ভাবনী সব শট। বোলারদের কি এ রকম কিছু করার নেই? প্রশ্নটা শুনে আবার হাসলেন সতসোবে। ‘হ্যাঁ, আছে তো, আমি ডান হাতে বল করে দেখাতে পারি’—দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসারের চোখে-মুখে কৌতুক। তবে আসলে যে রুদ্ররূপী ব্যাটসম্যানদের সামনে বোলারদের বেশি কিছু করার থাকে না, সেটা বোঝালেন পরের বাক্যেই, ‘আমরাও চেষ্টা করি স্লোয়ার, ইয়র্কার, ফুলটস এমনকি বিমার দিয়েও!’