অসি নির্বাচকদের সমালোচনায় ম্যাকগিল
প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন গত অক্টোবর থেকে। খেলেছেন মাত্রটি পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ। এক বছর আগেও যিনি পেশাদার ক্রিকেট খেলেননি, এমন একজন অনভিজ্ঞ ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ লড়াইয়ের দলে নেওয়ায় নির্বাচকদের সমালোচনা করেছেন সাবেক লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল।অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্টে অংশ নেওয়া ম্যাকগিল ডেইলি টেলিগ্রাফকে বলেন, ‘আমি মর্মাহত। সত্যি কথা বলতে, কোনোভাবেই বিষয়টি বিশ্বাস করতে পারছি না আমি।’ এরপর ম্যাকগিল যোগ করেন, ‘আমি নিশ্চিত, পরের টেস্টেই দলে পরিবর্তন আনতে হবে। এটা অনেকটা চাকরির সাক্ষাত্কারের মতো। বিয়ারের যোগ্যতা আমাকে দেখান। তার আসলে কোনো যোগ্যতাই নেই।’ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক হিলডিচের সমালোচনা করে ম্যাকগিল বলেন, ‘মাইকেল বিয়ারকে আসলে চেনেন না হিলডিচ। কীভাবে তাঁর মতো একজন ক্রিকেটারকে নির্বাচকেরা দলে আনলেন, বুঝতে পারছি না আমি।’তৃতীয় টেস্টের দলে বিয়ারের নাম দেখে বিস্মিত সবাই। বিস্মিত ২৬ বছর বয়সী এই স্পিনার নিজেও। গতকাল বিষয়টি স্বীকার করে নিয়ে বিয়ার বলেন, ‘আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না। ১২ মাস আগেও আমি পেশাদার ক্রিকেটার ছিলাম না। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলে নিয়ে আমাকে সুযোগ করে দেয়। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি আমি।’ ওয়েবসাইট।