অসি পেসারদের সঙ্গে শেবাগের বিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সিং ডে টেস্টের উদ্বোধনী দিনে আম্পায়ারের দুটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে উত্তাপ ছড়িয়েছিল। আজ দ্বিতীয় দিনের খেলায় উত্তাপ ছড়াল অস্ট্রেলিয়ার দুই পেসার জেমস প্যাটিনসন ও পিটার সিডলের সঙ্গে ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের বিবাদ।ঘটনাটা ঘটে মধ্যাহ্ন বিরতির পরের ওভারের চতুর্থ বলে। প্যাটিনসনের বলে রান নেওয়ার জন্য দৌড়ান শেবাগ। এ সময় মাঝখানে দাঁড়িয়ে থাকা প্যাটিনসন তাঁর কনুই প্রসারিত করায় গুঁতো খাওয়ার উপক্রম হন শেবাগ। তবে কৌশলে তা এড়িয়ে যান তিনি।রান নেওয়া শেষেই প্যাটিনসনের সঙ্গে দুর্ব্যবহার করেন ক্ষুব্ধ শেবাগ। ব্যাট দিয়ে তাঁকে আঘাত করার ইঙ্গিতও দেন তিনি। জবাবে প্যাটিনসনও আক্রমণাত্মক আচরণ করেন।শেবাগ-প্যাটিনসন বিবাদে এর পর যোগ হন মিড-অফে দাঁড়িয়ে থাকা পিটার সিডল। তবে শেবাগের সঙ্গে কথা বলে দ্রুত পরিস্থিতি ঠান্ডা করেন মাঠে দায়িত্বরত আম্পায়ার। ওয়েবসাইট।