প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের দুর্বলতম দল অস্ট্রেলিয়া৷ ফিফা র্যাঙ্কিংয়ের ৫৯তম দলটি গ্রুপ পর্বে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট স্পেন ও হল্যান্ডের৷ বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় ঘুম হারাম অস্ট্রেলিয়া কোচ অ্যাঞ্জে পোস্তেকোগ্লুর৷ তবে অসি কোচকে অভয় দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা কোচ৷ আজ সিডনিতে দুই দলের প্রীতি ম্যাচের আগে বাফানা বাফানাদের কোচ গর্ডন ইগেসুন্ড বললেন, ‘হতে পারে স্পেন ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন৷ কিন্তু আমার মতে স্পেনের খেলার ধরন এখন খুব বেশি অনুমিত৷’ ইগেসুন্ডের দল র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ারও পেছনে৷ তবু তাঁর কথার মূল্য আছে৷ গত নভেম্বরেই যে দক্ষিণ আফ্রিকা ১-০ গোলে হারিয়েছে স্পেনকে! এএফপি৷