অসিদের সমীহ দিলশানের
অস্ট্রেলিয়া দলটা নতুন। এতে রয়েছে নতুন ও তরুণের সমারোহ। আপাতদৃষ্টিতে দলটিকে অনভিজ্ঞ বলে মনে হলেও নতুন চেহারার অসিদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না শ্রীলঙ্কান দলপতি তিলকরত্নে দিলশান। বরং তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলের আগ্রাসী মনোবৃত্তি বরং তাদের কিছুটা চিন্তাতেই রেখেছে।আগামী রোববার থেকে শুরু হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দলে পাচ্ছে না লাসিথ মালিঙ্গাকে। মালিঙ্গার অভাব মাথায় রেখেই দিলশান দলের অন্য তরুণ খেলোয়াড়দের কাছ থেকে পারফরম্যান্স আশা করছেন।মালিঙ্গা টি-টোয়েন্টি সিরিজ খেলতে না পারলেও শ্রীলঙ্কান টিম-ম্যানেজমেন্ট অবশ্য আশা করছেন ১০ আগস্ট থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের আগেই মালিঙ্গা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।‘মালিঙ্গার টি-টোয়েন্টি সিরিজ না খেলতে না পারা সত্যিই দলের জন্য লোকসানের বিষয়। তবে আমি মনে করি, এটা দলের অন্যান্য নবীন খেলোয়াড়দের জন্য একটা সুযোগ।’ দিলশানের মন্তব্য।অনেক দিন বাদে এ প্রথমবারের মতো দেশীয় কোচের অধীনে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। ট্রেভর বেলিস ও স্টুয়ার্ট লয়ের বিদায়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কা দলকে প্রশিক্ষণ দিচ্ছেন সাবেক লঙ্কান পেসার রমেশ রাত্নায়েকে।রমেশ রাত্নায়েকে সম্পর্কে দিলশান বলেন, ‘রমেশের প্রভাবটা দলে ভালোই টের পাওয়া যাচ্ছে। বিশেষ করে তরুণেরা নিজেদের সমস্যা নিয়ে অনেক মুক্তমনে কোচের সঙ্গে কথা-বার্তা বলতে পারছে।’এদিকে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ার্স ডিসিশন রিভিউ সিস্টেম (ইউডিআরএস) থাকছে না বলেই জানা গেছে। ওয়েবসাইট।