অসুস্থ খেলোয়াড়দের পাশে বিওএ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে দলগত সোনাজয়ী শ্যুটার আতিকুর রহমান ক্যানসারে আক্রান্ত। চিকিৎসাধীন এই শ্যুটারকে পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে বিওএ। সড়ক দুর্ঘটনায় আহত জাতীয় দলের সাবেক ফুটবলার তানভীর চৌধুরীকেও এক লাখ টাকা দেবে বিওএ।
অলিম্পিক ডে ১২ জুন: আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠার দিনে প্রতিবছর ২৩ জুন সারা বিশ্বে পালিত হয় অলিম্পিক ডে। তবে এবার রমজানের কারণে এটি বাংলাদেশে পালন করা হবে ১২ জুন।