অসুস্থ মারীকে আর্থিক অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবরেণ্য ফুটবলার চিহ্ললা মং চৌধুরী মারী দীর্ঘদিন ধরে অসুস্থ। ২০০৫ সালে প্রথম আলোর আজীবন সম্মাননা পাওয়া সাবেক এই ফুটবলারের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইনডেক্স গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনীর কাল মারীর স্ত্রীর হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভা চলাকালে এ অনুষ্ঠানটি আয়োজন করেছেন ক্রীড়া লেখক সমিতির কর্মকর্তারা। মারীকে প্রয়োজনে বিদেশে পাঠনোর প্রতিশ্রুতিও দিয়েছেন ইনডেক্স গ্রুপের প্রধান নির্বাহী।