অসুস্থ হয়ে হাসপাতালে সিধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ নভজোৎ​ সিং সিধু। ছবি: টুইটার।
হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ নভজোৎ​ সিং সিধু। ছবি: টুইটার।

হৃদ্‌যন্ত্রের ধমনিতে ব্লক ধরা পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান নভজোৎ সিং সিধু। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গেছে।

হাসপাতালে ভর্তির কথা সিধু নিজেই জানিয়েছেন টুইটারের মাধ্যমে। দিল্লির অ্যাপোলো হাসপাতালের বিছানায় শুয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘অসুস্থ, তবে এখনো নট আউট! গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত। ঈশ্বরের আশীর্বাদে সুস্থ হয়ে উঠব। জীবন অনিশ্চিত, প্রার্থনা চাই।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো চিকিৎসা না হলে নভজোৎ সিং সিধুর শারীরিক অবস্থার অবনতি হতে পারত। কিন্তু সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় তিনি এখন যথেষ্ট ভালো আছেন। সামনের দিনগুলোতে তাঁর অবস্থার আরও উন্নতি হবে।’ সূত্র: এনডিটিভি অনলাইন।