অস্ট্রাভায় দৌড়াবেন বোল্ট-ব্লেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৭ জুন অস্ট্রাভায় গোল্ডেন স্পাইক মিটে দৌড়াবেন উসাইন বোল্ট ও ইয়োহান ব্লেক। আয়োজকেরা গত পরশু নিশ্চিত করেছেন এই দুই জ্যামাইকান সিপ্রন্টারের অংশগ্রহণ। তবে একক কোনো ইভেন্টে নয়, বোল্ট-ব্লেক দৌড়াবেন ৪–১০০ মিটার রিলেতে। বিশ্বের অন্য শীর্ষস্থানীয় অ্যাথলেটদেরও নিয়ে আসার চেষ্টা করছেন গোল্ডেন স্পাইক মিটের আয়োজকেরা। রাশিয়ার ইভার উখোভ (উচ্চ লম্ফ), নিউজিল্যান্ডের ভ্যালেরি অ্যাডামস (শট পুট) ও স্বাগতিক চেক প্রজাতন্ত্রের পাভেল মাসলাক (৪০০ মিটার) মিটে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন তাঁরা। এএফপি।