অস্ট্রিয়ান ক্লাবের কোচ বিপ্লব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগে ইউরোপের অনেক দেশেই খেলতে গেছেন বাংলাদেশের হকি খেলোয়াড়েরা। কিন্তু কোচ হিসেবে এবারই প্রথম ইউরোপে কাজ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের মশিউর রহমান বিপ্লব।
জাতীয় দলের একসময়ের দাপুটে ডিফেন্ডার দুই বছর আগে খেলা ছেড়ে বিকেএসপিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন। এবার কোচের প্রস্তাব পেয়েছেন অস্ট্রিয়ার ক্লাব গিমাইনশাফট মডলিংয়ে। আপাতত তিন মাসের চুক্তি, তবে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়তেই পারে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ মার্চ অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন।
সর্বশেষ ২০১১ সালে অস্ট্রিয়ায় খেলতে গিয়েছিলেন। সেখান থেকেই এই ক্লাবের সঙ্গে যোগাযোগের শুরু। এমন প্রস্তাব পেয়ে উচ্ছ্বসিত বিপ্লব, ‘খুবই ভালো লাগছে অস্ট্রিয়ায় কোচিংয়ের সুযোগ পেয়ে। ভবিষ্যতে এটা আমার ক্যারিয়ারের জন্যও অনেক কাজে দেবে।’