অস্ট্রেলিয়া এগিয়ে ২৭৩ রানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহের চেয়ে ৩৩৩ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ২ উইকেটে ২১৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ পর্যন্ত স্থায়িত্ব পেল ৩৭৮-এ। ১১১ রানে অপরাজিত থাকা গ্রায়েম স্মিথ ১২২ রানেই আউট। ডু প্লেসিসের ৭৮ ও চোটগ্রস্ত ক্যালিসের ৫৮ রান না এলে প্রোটিয়াদের অবস্থা কী দাঁড়াত, সেটা অবশ্য বলাই বাহুল্য। কিন্তু ১৭২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ধুঁকছে অসিরাও।দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৭৭ রান উঠে যাওয়ার পর হঠাত্ বিপর্যয়। ১১১ রানে নেই ৫ উইকেট। অস্ট্রেলিয়ার ওপর চড়াও হয়েছেন ক্লেইনভেল্ডট। তাঁর সংগ্রহ ৩ উইকেট। অন্য দুটি উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও মরনে মরকেল। আউট হয়ে ফিরে গেছেন এড কাওয়ান, ওয়ার্নার, কুইনি, পন্টিং ও সিডল। দুর্দমনীয় ফর্মে থাকা অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক এই বিপর্যয় কীভাবে সামলাবেন, এটাই এখন দেখার অপেক্ষা। সিডল আউট হওয়ার পর ক্লার্কের সঙ্গী হয়েছেন মাইক হাসি। অ্যাডিলেড টেস্টে দুই দিন হাতে রেখে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২৭৩ রানে।সকালে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ওপর চড়াও ছিলেন হিলফেনহস। তিনি ৪৯ রানে তুলে নেন ৩ উইকেট। এ ছাড়া লিওন ও সিডল দুটি করে এবং ক্লার্ক ও ওয়ার্নার একটি করে উইকেট দখল করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ মুড়ে দেন।