প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফরে প্রথম দুটি টেস্টে বড় ব্যবধানে হারের পর তৃতীয় ম্যাচে যেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। মোহালি টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে পণ্ড হওয়ার পর আজ দ্বিতীয় দিনে দারুণ সূচনা করেছে মাইকেল ক্লার্ক বাহিনী। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।টসে জিতে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দিয়েছেন দুই অসি ওপেনার এড কোয়ান ও ডেভিড ওয়ার্নার। ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এখনো উইকেটে আছেন এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ৫৪ রান নিয়ে ব্যাট করছেন ওয়ার্নার। কোয়ান অপরাজিত আছেন ৪৩ রান নিয়ে।উদ্বোধনী জুটি ভাঙতে এখন পর্যন্ত পাঁচজন বোলার ব্যবহার করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সাফল্যের মুখ দেখেননি কোনো বোলার।