প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টিতে হারলেও ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। কাল পুনেতে সাত ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারতকে হারিয়েছে ৭২ রানে। টি-টোয়েন্টির মতোই ওয়ানডেতেও দুর্দান্ত একটা শুরু এনে দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। ফিল হিউজের সঙ্গে ১৮ ওভারেই তুলে ফেলেন ১০৮ রান। ফিঞ্চের ৭২ ও অধিনায়ক জর্জ বেইলির ৮৫ রানের সুবাদে ৩০৪ রান করতে পারে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ভারত শুরুতেই হারিয়ে বসে ধাওয়ানকে। তৃতীয় উইকেটে রায়না (৩৯) ও কোহলিই (৬১) যা একটু আশা দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে অলআউট হয়ে যায় ২৩২ রানে। ফকনার নিয়েছেন ৩ উইকেট। ওয়েবসাইট।