অস্ট্রেলিয়া আসছে ৪ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ শেষ হবে ২ এপ্রিল। দ্বিতীয় রাউন্ড বা তার চেয়েও বেশি এগোতে পারলে বিশ্বকাপের পর খুব বেশি বিশ্রাম পাবে না বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তিন ওয়ানডের সিরিজ খেলতে আগামী ৪ এপ্রিলই অস্ট্রেলিয়া দল চলে আসবে বাংলাদেশে।বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দল তিনটি ওয়ানডে খেলবে আগামী ৯, ১১ ও ১৩ এপ্রিল। তিনটি ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, শেষেরটি হতে পারে দিবারাত্রির ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া ৭ এপ্রিল একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ফতুল্লায়।ওদিকে আগামী ৩ এপ্রিল দুটি চার দিনের ম্যাচ ও ৫টি এক দিনের ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল।