প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলই মোটে ১২০টি, সেখানে ৫০ বল বাকি থাকতেই জয়! ওয়েস্ট ইন্ডিজকে কাল এমন লজ্জাতেই ডুবিয়েছেন ওয়ার্নার-ওয়াটসন। টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় জয়ও অবশ্য আছে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড জিতেছিল ৭৪ বল বাকি থাকতে, তবে লক্ষ্যও ছিল মাত্র ৭৪। ৭০ বল বাকি থাকতে জয়ও আছে নিউজিল্যান্ডের, তবে বাংলাদেশের বিপক্ষে এই সেদিন হ্যামিল্টনে তাদের লক্ষ্য ছিল এবার ৭৯। ১০০ রানের বড় জয়ের লক্ষ্যে নেমে ৫০-এর বেশি বল বাকি থাকতে জয় আরও দুটি। তবে লক্ষ্যটা যখন ১৩০ রানের বেশি, অস্ট্রেলিয়ার চেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের রেকর্ড আর কারোর নেই। এদিক দিয়ে এর আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার, ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৬ রান করে জিতেছিল তারা ৩১ বল আগে।