অস্ট্রেলিয়া কোচ নিয়েলসনের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের শুরুতেই ১-৩! অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার হারের পর থেকেই তাঁর সময়টা ভালো যাচ্ছিল না। টিম নিয়েলসন মনে মনে অপেক্ষায় ছিলেন, দলকে ভালো কিছু এনে দিয়েই জানিয়ে দেবেন—বিদায়! আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। অসিদের এই আনন্দের দিনে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিয়েলসন।২০০৭ সালে জন বুকাননের উত্তরসূরি হিসেবে অস্ট্রেলিয়ার দায়িত্ব পান নিয়েলসন। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কোচের দায়িত্বে থাকতে পুনরায় আবেদন করতে হবে তাঁকে। সেই আবেদনে ক্রিকেট অস্ট্রেলিয়া সম্মতি দিলে তবেই দায়িত্বে থাকতে পারবেন তিনি। এ সিদ্ধান্তে দারুণ মর্মাহত হন নিয়েলসন। ওয়েবসাইট।