অস্ট্রেলিয়া জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় এখনো টেস্ট সিরিজ জেতেনি ভারত। সেই ১৯৪৭ সালে প্রথম অস্ট্রেলিয়া সফর করেছিল ভারতীয়রা। তারপর কেটে গেছে ৬৪ বছর ও ৯টি সিরিজ। অবশ্য ভারত একাই নয়, প্রতিবেশী পাকিস্তান, শ্রীলঙ্কাও পারেনি অস্ট্রেলিয়া জয় করতে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের কথা না-ই বা বলা হলো। অস্ট্রেলিয়া জয় করতে দক্ষিণ আফ্রিকার লেগেছিল ৯৮ বছর ও ৯টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৪৯ বছরের মাথায়, ষষ্ঠ সফরে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ হার ইংল্যান্ডের কাছে চতুর্থ সিরিজে, ১৮৮২ সালে। এবার ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতা নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া জয় কিন্তু তাদের তৃতীয় সফরেই, ১৯৮৫ সালে।