অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাস থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফরটাকে খুবই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। টেস্ট র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে নেমে যাওয়ার পর এখন এই সফরেই আবার ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।শ্রীলঙ্কা সফরে নতুনদের সুযোগ করে দিতে যাচ্ছেন অসি নির্বাচকেরা। ২০০৭ সালে শেন ওয়ার্ন অবসর নেওয়ার পর ১১তম স্পিনার হিসেবে অভিষেক হতে যাচ্ছে নাথান লিয়নের। এ ছাড়া দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার ট্রেন্ট কোপল্যান্ড। এখনো টেস্ট অভিষেক না হওয়া জেমস প্যাটিনসনও রয়েছেন শ্রীলঙ্কা সফরের দলে।পেসার নাথানের অন্তর্ভুক্তিটাই এই সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলের সবচেয়ে বড় চমক। সেটা স্বীকার করেছেন প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচও। গতকাল দল ঘোষণার পর তিনি বলেছেন, ‘নাথানকে দলে নেওয়ার ঘটনাটা অনেককেই অবাক করেছে। কিন্তু গত বছর তার পারফরম্যান্স খুবই ভালো ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সে খুব ভালো বোলিং করেছিল। আশা করছি, শ্রীলঙ্কা সফরে চূড়ান্ত দলে জায়গা পেলেও সে ভালো করতে পারবে।’ গত অ্যাশেজ সিরিজে বাজে পারফরম্যান্সের পর দল থেকে বাদ পড়েছেন ডগ বলিঞ্জার ও বেন হিলফেনহাউস। তবে দীর্ঘদিন মাঠের বাইরে কাটানোর পর আবার মাঠে ফিরতে যাচ্ছেন রায়ান হ্যারিস।অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, মাইকেল বিয়ার, ট্রেন্ট কোপল্যান্ড, ব্রাড হাডিন, রায়ান হ্যারিস, ফিলিপ হিউজ, মাইকেল হাসি, মিচেল জনসন, উসমান খাজা, নাথান লিয়ন, শন মার্শ, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং ও পিটার সিডল। রয়টার্স।