অস্ট্রেলিয়া দলে বিদেশি কোচ!
ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ান কোচদের বাজারমূল্য খুব চড়া। তাঁদের নিয়ে ব্যাপক আগ্রহও রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের দলগুলোর। কিন্তু সেই সেই অস্ট্রেলিয়াই কি না এখন খুঁজে বেড়াচ্ছে ভিনদেশি কোচ!ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড গতকাল এমন কথাই জানিয়েছেন। কেবল কোচ নিয়ে ভিন্ন চিন্তাই নয়, দলীয় পারফরম্যান্সের উন্নতি ও অস্ট্রেলীয় ক্রিকেটে পেশাদারিত্বের প্রশ্নে নতুন একটি সিদ্ধান্তও নিতে যাচ্ছে তাঁরা।নতুন চিন্তা অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়া ‘পারফরম্যান্স ম্যানেজার’ নামের একটি পদ সৃষ্টি করতে যাচ্ছে। অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্সের দায়িত্ব সম্পূর্ণভাবে থাকবে তাঁরই কাঁধে।এ পদে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক রাগবিতে খেলা প্যাট হাওয়ার্ডকে নিয়োগ দিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নতুন হেড কোচ দলের যাবতীয় ব্যাপারে এই পারফরম্যান্স ম্যানেজারের কাছেই জবাবদিহি করবে।এদিকে, টিম নিয়েলসেনের পদত্যাগের পর অস্ট্রেলিয়া দলের হেড কোচের পদটা শূন্যই রয়েছে। জানা গেছে, এ পদে নিয়োগ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন দুই বিদেশি। এঁরা হলেন, নিউজিল্যান্ডের সাবেক কোচ স্টিভ রিক্সন ও দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জাস্টিন ল্যাঙ্গারও নিয়োগ পেতে পারেন, যদি না ক্রিকেট অস্ট্রেলিয়া কোচ নিয়ে অন্য কোনো চিন্তা করে। ওয়েবসাইট।