অস্ট্রেলিয়া দলে স্টয়নিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁধের চোট নিয়ে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে পড়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ। তাঁর বদলি হিসেবে দলে এসেছেন ভিক্টোরিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। গত রোববার মেলবোর্নে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় চোট পান মার্শ। ১৯, ২২ ও ২৬ জানুয়ারির বাকি তিনটি ওয়ানডেতে দলে তাঁর জায়গা নিয়েছেন একটি মাত্র ওয়ানডে খেলা ২৭ বছর বয়সী স্টয়নিস। এএফপি, রয়টার্স।