অস্ট্রেলিয়া দলে ১৮ বছরের কামিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে অসি দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী তরুণ ফাস্ট বোলার প্যাট্রিক কামিন্স। নিউ সাউথ ওয়েলসের হয়ে মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা কামিন্সকে ‘রোমাঞ্চকর আবিষ্কার’ হিসেবেই উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ।কামিন্স মুগ্ধতা ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেই। টেস্ট খেলা যে এখন তাঁর জন্য সময়ের ব্যাপার, তেমন ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক নিজেই।‘শ্রীলঙ্কা সফরেই সে দলে আসতে পারত। তবে ইনজুরির কারণে সে দলে ঢুকতে পারেনি। এবার দক্ষিণ আফ্রিকায় সে দলে এসেছে। আমার মনে হয় কামিন্সের জন্য টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা নেওয়ার এটাই উপযুক্ত সময়।’ হিলডিচের মন্তব্য।অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে কেপটাউনে আগামী ৯ নভেম্বর। দ্বিতীয়টি ১৭ নভেম্বর জোহানেসবার্গে।অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, মাইকেল বিয়ার, ট্রেন্ট কোপল্যান্ড, প্যাট্রিক কামিন্স, ব্র্যাড হাডিন, রায়ান হ্যারিস, ফিল হিউজেস, মাইক হাসি, মিচেল জনসন, উসমান খাজা, নাথান লিওন, শন মার্শ, রিকি পন্টিং, পিটার সিডল।