অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশঙ্কা ছিল শ্রীলঙ্কাকে নিয়েই—আবহাওয়ার যা অবস্থা, বিশ্বকাপে এখানকার ম্যাচগুলোতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় কি না! কয়েকটি ম্যাচ নির্বিঘ্নে চললেও সেই আশঙ্কাটাই বাস্তবে রূপ নিল। বৃষ্টি আজ কেড়ে নিয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার দিবা-রাত্রির ম্যাচটি।দুর্বল কানাডা ও কেনিয়ার বিপক্ষে সহজ জয়, তবে ‘বড়’ ম্যাচে পাকিস্তানের কাছে হার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি বড় ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়। তবে কুমার সাঙ্গাকারার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে বৃষ্টি আঘাত হানার আগ পর্যন্ত ভালোই এগিয়ে চলছিল শ্রীলঙ্কা। ৩২.৫ ওভারে ৩ উইকেটে ১৪৬ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। থামার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় শেষ পর্যন্ত খেলার ইতি টানতে হয় এখানেই।দলীয় ৬ রানে প্রথম আর ৩১ রানে দ্বিতীয় উইকেটের পতন শ্রীলঙ্কার। শুরুর এই ব্যাটিং বিপর্যয় কিছুটা কাটিয়ে দেন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের ৪৪ রানের জুটি। ২৩ রান করে রান আউট হন জয়াবর্ধনে। অধিনায়ক সাঙ্গাকারা ৭৩ ও থিলান সামারাবিরা ৩৪ রানে অপরাজিত ছিলেন। ওয়েবসাইট।