অস্ট্রেলিয়া সফরেই ফিরছেন যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জন্য সুখবর। ফিরে আসছেন যুবরাজ সিং। আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া তিন জাতি সিরিজেই দেখা যেতে পারে তাঁকে। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ গতকাল বলেছেন এই সম্ভাবনার কথা। ফুসফুসের টিউমার জটিলতা থেকে পুরোপুরি সেরে ওঠাতেই তাঁর এই আশাবাদ। টাইমস অব ইন্ডিয়াকে যুবরাজ বলেছেন, ‘আমি পুরোপুরি সেরে উঠেছি এবং দুই সপ্তাহ ধরে অনুশীলনও করছি। ফিটনেস নিয়ে কোনোই সমস্যা নেই।’ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনের মধ্যে থাকা যুবরাজ আরও বলেছেন, ‘আমি জোরে দৌড়াতে পারছি, আমার ফুসফুসের কর্মক্ষমতাও পুরোপুরি ফিরে এসেছে। ন্যাশনাল ক্রিকেট একাডেমির ট্রেনার ও সাপোর্ট স্টাফরা আমার ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছেন। এক সপ্তাহের মধ্যেই আমি পুরো তৈরি হয়ে যাব।’গত নভেম্বরে যুবরাজের ফুসফুসে গলফ বলের সমান আকারের টিউমার ধরা পড়ে। প্রথমে জীবনাশঙ্কাই হয়েছিল, পরে জানা যায় এটা গুরুতর কিছু নয়। এএফপি।