অস্ট্রেলিয়া-হল্যান্ড ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফি হকির ফাইনালে আজ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হল্যান্ড। কাল সেমিফাইনালে হল্যান্ড ৫-২ গোলে পাকিস্তানকে এবং অস্ট্রেলিয়া ৩-০ গোলে ভারতকে হারিয়েছে। হল্যান্ড ফাইনালে জিতলে গত ছয় বছরে এটি হবে তাদের প্রথম শিরোপা। তবে ফাইনাল জয়ে অস্ট্রেলিয়াকে বেশি উদ্দীপিত করতে পারে রেকর্ডের হাতছানি। আগের চারটি টুর্নামেন্টে সব কটিতেই জয়ী তারা। আজ জিতলেই টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি হকি জেতা প্রথম দল হবে তারা।ফাইনালে ওঠার মতো খেলাটা কাল সেমিফাইনালে খেলতে পারেনি ভারত। যদিও লন্ডন অলিম্পিকে সবগুলো ম্যাচে হারা ভারতের জন্য এটা দুর্দান্ত পারফরম্যান্স। ডুইয়ারের জোড়া গোলে ১৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৪৪ মিনিটে তৃতীয় গোল পায় অস্ট্রেলিয়া।অন্য সেমিফাইনালে জোড়া গোল করেছেন ডাচ স্ট্রাইকার বিলি বেক্কার। ২ ও ৩২ মিনিটে তাঁর দুই গোলে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায় হল্যান্ড। দ্বিতীয়ার্ধে পাকিস্তান আরও দুটি গোল হজম করে একটি গোল শোধ করে। পাকিস্তানের প্রথম গোলটি ছিল আত্মঘাতী। দ্বিতীয় গোলটি আব্বাসির। এএফপি।