অস্ট্রেলিয়া ১২, ইংল্যান্ড ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ম্যাচেও বিধ্বস্ত ইংল্যান্ড। তবে হারের হতাশা ভুলে ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে স্টুয়ার্ট ব্রডরা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন—‘যন্ত্রণার সফর শেষ। এবার বাড়ি ফেরার পালা!’ টেস্টে ৫-০-এর পর ওয়ানডেতে ৪-১। এবার টি-টোয়েন্টিতে ৩-০। প্রত্যাশার ১৩-০ না হলেও অস্ট্রেলিয়ানরা ‘মিশন’ শেষ করল ১২-১-এ।
ইংল্যান্ডের ব্যর্থ সফরের ইতি ৮৪ রানে হেরে। অধিনায়ক জর্জ বেইলির ঝড়ে অস্ট্রেলিয়া তোলে ৬ উইকেটে ১৯৫ রান। ৩ ছক্কা, ৪ চারে বেইলি ২০ বলে করেন অপরাজিত ৪৯। জবাবে ইংল্যান্ড ১১১ রানে অলআউট। সর্বোচ্চ ৩৪ রান করেছেন মরগান। ম্যাচসেরা হয়েছেন বেইলি। ক্রিকইনফো।