অস্ট্রেলিয়াই এগিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। জানুয়ারিতে নিজেদের মাঠেই তারা ভারতের কাছে টি-টোয়েন্টিতে হয়েছিল ধবলধোলাই। স্বাগতিক ভারতের বিপক্ষে আজ তাই কিছুটা পিছিয়েই থাকার কথা তাদের। কিন্তু পুরোপুরি উল্টোটা ভাবছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মনে করেন, মোহালির পিচে অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে।
এ মাঠেই পরশু পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই জয়ের সুখস্মৃতিই ম্যাক্সওয়েলকে সাহস জোগাচ্ছে, ‘আমাদের সৌভাগ্য এ মাঠে আবারও খেলতে পারছি। ভারতের অন্য মাঠগুলোর তুলনায় এ মাঠেই আমরা স্বচ্ছন্দ। মাঠটি অনেক বড়, উইকেটও ভালো। পিচে দারুণ বাউন্স হয়। আশা করি, দারুণ ম্যাচ হবে।’
হারা যাবে না, এমন পরিস্থিতি যে কারও জন্যই চাপ হয়ে দাঁড়ায়। কিন্তু এই চাপটা ম্যাক্সওয়েলের চোখে ইতিবাচক, ‘ম্যাচটিকে কোয়ার্টার ফাইনাল বলাই যায়। গত বছর এ রকম পরিস্থিতিতেই খেলেছি আমরা, শেষ তিন ম্যাচে জিতে বিশ্বকাপ জিতেছি। জিততেই হবে—এমন চাপে খেলতেই আমরা পছন্দ করি।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া।