অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে চলেছেন পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিসবেন টেস্টে এখন পর্যন্ত সফরকারী নিউজিল্যান্ডের চেয়ে ১৪১ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের খেলা শেষে মাইকেল ক্লার্কের দলের সংগ্রহ তিন উইকেটে ১৫৪ রান। এর আগে প্রথম ইনিংসে ২৯৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।পাঁচ উইকেটে ১৭৬ রানে আজ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। অসি বোলারদের সামনে লড়াই করেছেন শুধু আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ব্রাউনলি ও ভেট্টোরি। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ভেট্টোরি। আর এক প্রান্ত আগলে রেখে ৭৭ রানে অপরাজিত থাকেন ব্রাউনলি।অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শুরুটা হয়েছিল বিপর্যয় দিয়ে। দলীয় ২৫ রানের মধ্যেই উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারিয়ে বসে দলটি। তবে রিকি পন্টিংয়ের দৃঢ়তায় সম্মানজনক সংগ্রহের দিকে এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। দিনের খেলা শেষ হওয়ার সময় পন্টিং ৬৭ ও মাইকেল ক্লার্ক ২৮ রানে অপরাজিত ছিলেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৯৫ভেট্টোরি ৯৬, ব্রাউনলি ৭৭লায়ন ৬৯/৪অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১৫৪/৩(দ্বিতীয় দিনের খেলা শেষেটস: নিউজিল্যান্ড