অস্ট্রেলিয়াকে নিয়ে আশাবাদী নন ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো সেদিনও গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, শেন ওয়ার্ন, জেসন গিলেস্পিদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ যেকোনো ব্যাটসম্যানের বুকে কাঁপন ধরিয়ে দিত। এই বোলিং আক্রমণের বিপক্ষে বড় কোনো জুঁটি গড়তে রীতিমতো সাধনা করতে হত প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। কিন্তু এবারের অ্যাশেজ সিরিজ একেবারেই উল্টো চিত্র দেখালো ক্রিকেট দর্শকদের। ব্রিসবেন ও অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার ধারহীন বোলিং একেবারেই পাত্তা পায় নি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দুর্দান্ত দাপটের কাছে।এই তো সেদিনও গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, শেন ওয়ার্ন, জেসন গিলেস্পিদের নিয়ে সাজানো অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ যে কোন ব্যাটসম্যানের বুকে কাঁপন ধরিয়ে দিত। বড় কোন পার্টনারশিপ গড়ে তুলতে রীতিমতো সাধনা করতে হতো প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। কিন্তু এবারের অ্যাশেজ সিরিজের চিত্র একেবারেই ভিন্ন। অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার নখদন্তহীন বোলিং একেবারেই পাত্তা পায় নি ইংলিশ ব্যাটসম্যানদের দুর্দান্ত দাপটের কাছে।শেষ দুই ইনিংসে তারা তুলেছে ১১৩৭ রান। অস্ট্রেলিয়া নিতে পেরেছে মাত্র ৬ উইকেট। কেভিন পিটারসন, অ্যালিস্টার কুক, অ্যান্ডি স্ট্রাউসরা যখন অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করছিলেন তখন অনেক অস্ট্রেলিয় সমর্থক নিশ্চয়ই শেন ওয়ার্নের ঘূর্ণি-জাদুর অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার অনেক পত্রপত্রিকা শুধু ওয়ার্নের অপরিহার্যতার কথা বলেই থেমে যায় নি। অস্ট্রেলিয়ার এই চরম বিপর্যয়ের মুহূর্তে অবসর ভেঙ্গে আবার মাঠে নামারও আহ্বানও জানিয়েছে এই কিংবদন্তি স্পিনারকে। টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহনের তিন বছর পরও নিজের এই জনপ্রিয়তা দেখে নিজের আত্মতৃপ্তিটা আড়াল করতে পারেন নি ওয়ার্ন। ব্রিটেনের দ্য টেলিগ্রাফ পত্রিকায় এক কলামে তিনি লিখেছেন, ‘আমাকে আবার মাঠে ফেরার জন্য পত্রপত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে, অনেক অস্ট্রেলীয় সমর্থকও এটা বলাবলি করছে। আমি তাদের উদ্দেশ্যে শুধু এটাই বলতে পারি যে, এগুলো শুনে আমি খুবই আনন্দিত।’ তবে তাঁর ফেরার সম্ভবনা নাকচ করে দিলেও তৃতীয় টেস্টের জন্য তরুণ বাঁহাতি স্পিনার মাইকেল বিয়ারকে দলে অন্তর্ভূক্ত করার পরামর্শ দিয়েছেন ওয়ার্ন। না, বিয়ারকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন নি তিনি। দীর্ঘদিন পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুবাদে তৃতীয় টেস্টের ভেন্যু পার্থের কন্ডিশন তিনি অন্যদের চেয়ে ভালো বুঝতে পারবেন বলেই এই পরামর্শ।অ্যাশেজ সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকেই ফেবারিট বলে ঘোষণা করেছিলেন শেন ওয়ার্ন। কিন্তু এখন নিজের ভবিষ্যদ্বাণী ফলে যাচ্ছে দেখে খুশি হতে পারছেন না তিনি। তবে দুটো টেস্টে অস্ট্রেলিয়ার খেলার ধরণ দেখে তিনি আশঙ্কা করছেন, আগামী টেস্ট গুলোতে ভালো খেলে সিরিজে ফিরে আসা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হয়ে পড়বে। আগামী কয়েক দিনে দল নির্বাচন থেকে শুরু করে ইংলিশ বধের নয়া কৌশল তারা কিভাবে সাজাবে তার ওপরই অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন ওয়ার্ন।কলামের শেষে একজন অস্ট্রেলীয় হিসেবে ‘অ্যাশেজ চেতনা’য় উদ্বুদ্ধ হয়ে ওয়ার্ন ইংলিশ দর্শকদের অস্ট্রেলিয়ার এই দুরাবস্থা দেখে খুব একটা উল্লসিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, অ্যাশেজ সিরিজে ফিরে আসার সর্বোচ্চ চেষ্টাটাই অস্ট্রেলিয়া করবে।’ দ্য টেলিগ্রাফ