অস্ট্রেলিয়ান ওপেন আজারেঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারলেন না মারিয়া শারাপোভা। রাশিয়ান এই টেনিস তারকাকে আজ শনিবার ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের শিরোপা জিতে নিয়েছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।২২ বছর বয়সী আজারেঙ্কার এবারই প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন। শারাপোভার মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে ৮২ মিনিট লড়ে তুলে নিয়েছেন শিরোপাও। প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে শিরোপা জয়ের এই নজির বিশ্ব টেনিসে চতুর্থ।আজারেঙ্কা-ভক্তদের জন্য সুখবর আরও আছে। অভিষেক গ্র্যান্ড স্লাম জয়ের দিনে মেয়েদের বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখলে নিয়েছেন বেলারুশের এই তরুণী। রয়টার্স।