অস্ট্রেলিয়ান ওপেন জোকোভিচের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি গ্র্যান্ড স্লামের জন্য কত অপেক্ষা। দুই-চার বছর নয়, গুনে গুনে ৭৫ বছর! ব্রিটিশদের সেই অপেক্ষার অবসান ঘটাতে নেমেছিলেন অ্যান্ডি মারে। কিন্তু পারেননি ২৩ বছর বয়সী এই তারকা। আজ রোববার মারেকে ৬-৪, ৬-২, ৬-৩ গেমে রীতিমতো বিধ্বস্ত করে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের শিরোপা জিতে নিয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ।জোকোভিচের জন্য অভিজ্ঞতাটা এই প্রথম নয়। এর আগেও একবার অস্ট্রেলিয়ান ওপেন ঘরে তুলেছিলেন এই সার্বিয়ান। অন্যদিকে, কেবল নিজের প্রথম নয়, পুরুষ এককে যুক্তরাজ্যের ইতিহাসে ৭৫ বছর পর গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখছিলেন অ্যান্ডি। দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছিলেন। শিরোপা-নির্ধারণী লড়াইয়ে ছিল ব্রিটিশ মিডিয়ার চাপ, দেশবাসীর প্রত্যাশা। সেই চাপেই কি না, প্রতিটি সেটেই ভেঙে পড়লেন মারে! রয়টার্স।