অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ক্লাইস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর মৌসুম শেষ করেছিলেন ইউএস ওপেন জিতে। এবার নতুন আরেকটি মৌসুমের প্রথম গ্রান্ড স্লাম শিরোপা জয়ের পথেও আরেকধাপ এগিয়ে গেলেন কিম ক্লাইস্টার্স। আজ রাশিয়ার ভেরা জভনারেভা বিপক্ষে ৬-৩, ৬-৩ গেমের সহজ জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন এই বেলজিয়ামের টেনিস তারকা।গত বছরের ইউএস ওপেনের ফাইনালেও এই ক্লাইস্টার্সের কাছে হেরেই শেষ হয়েছিল জভনারেভার দ্বিতীয় গ্রান্ড স্লাম জয়ের স্বপ্ন। সেবার ক্লাইস্টার্স সহজেই পরাস্ত করেছিলেন জভনারেভাকে। পেয়েছিলেন ৬-২, ৬-১ গেমের অনায়াস জয়। এবারও ফাইনালের টিকিট পেতে খুব বেশি কষ্ট করতে হয় নি ক্লাইস্টার্সকে। মাত্র এক ঘন্টা ১৩ মিনিটের লড়াইয়ের পরই হার মেনেছেন রাশিয়ান তারকা জভনারেভা। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ক্লাইস্টার্স সাংবাদিকদের বলেছেন, ‘অন্যান্য ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচে আমি অনেক ভালো খেলেছি। অনেক বড় বড় ম্যাচ খেলার সুবাদে অনেক কিছুই শিখতে পেরেছি আমি।’বড় ম্যাচগুলোর পারফরমেন্স নিয়ে আগে থেকেই প্রশ্নের সম্মুখীন হতেন জভনারেভা। এবারও এত সহজেই পরাস্ত হওয়ায় সেই প্রশ্নটাই যে তাঁর সামনে নতুন করে উঠবে, তাতে কোন সন্দেহ নেই। শুধু তাই না, এই হারের ফলে টেনিস র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটাও ছেড়ে দিতে হবে ক্লাইস্টার্সকে।— রয়টার্স