অস্ট্রেলিয়ান 'জাপানিজ' ওপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েলেনা ইয়ানকোভিচ
ইয়েলেনা ইয়ানকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ১৬-তে পৌঁছেছেন ইয়েলেনা ইয়ানকোভিচ। কিন্তু তাঁর নাকি মনে হচ্ছে অস্ট্রেলিয়ান নয়, খেলছেন জাপানিজ ওপেন! এমনতর উপলব্ধির হেতু কী? শুনুন তাহলে।
ইয়ানকোভিচকে প্রথম রাউন্ডে খেলতে হয়েছে মিসাকি দোইয়ের বিপক্ষে, দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ ছিল আইয়ুমি মরিতা। এরপর বিদায় করেছেন কুরুমি নারাকেও। লক্ষ্য করুন, তাঁর তিনি প্রতিপক্ষই জাপানি! ফলে ইয়ানকোভিচের উপলব্ধি অযৌক্তিক ভাবা মুশকিলই।
সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘যেন জাপানিজ ওপেন খেলছি। আমার জন্য এটি অস্ট্রেলিয়ান ওপেন নয়!’ কৌতুক করে এও বললেন, ‘পরবর্তীকালে যদি জাপানে যেতে চাই, তাহলে সেখানকার ভিসা পাব না।’ জাপানিদের বিপক্ষে খেলতে খেলতে ‘একঘেয়ে’ লাগছে ইয়ানকোভিচের। সে কারণে হয়তো বললেন, ‘পরের রাউন্ডে ভিন্ন দেশের খেলোয়াড়ের বিপক্ষে খেলতে মুখিয়ে রয়েছি।’