অস্ট্রেলিয়ার এক সিরিজের কোচ কুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন কোচ হলেন ট্রয় কুলি। শ্রীলঙ্কা সিরিজের পর টিম নিলসেন সরে দাঁড়ানোয় কোচহীন হয়ে পড়েছিলেন মাইকেল ক্লার্করা। আপাত ট্রয় কুলিকে দিয়ে নিলসেনের শূন্যস্থান পূরণ করল ক্রিকেট অস্ট্রেলিয়া।ব্রিসবেনের সেন্টার অব এক্সেলেন্সের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন কুলি। পূর্ণ মেয়াদের জন্য নিলসেনের উত্তরসূরি হওয়ার জন্য আবেদন করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া আপাতত কুলিকে দায়িত্ব দিয়েছে শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য।দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। কুলি কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে দীর্ঘ পাঁচ বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের বোলিং কোচ ছিলেন। তারও আগে বোলিং কোচের ভূমিকাতেই কাজ করেছেন ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে। ২০০৫ অ্যাশেজ সিরিজে ইংলিশ পেসারদের রিভার্স সুইংয়ের দুর্দান্ত প্রদর্শনীর কৃতিত্ব দেওয়া হয় কুলিকে।আপৎকালীন কোচ হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন নীতি অনুযায়ী নির্বাচক প্যানেলের অন্তর্ভুক্ত হবেন ৪৫ বছর বয়সী কুলি। দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড গঠনে মতামতও দিতে পারবেন। তথ্যসূত্র: এএফপি ও ওয়েবসাইট।