অস্ট্রেলিয়ার চাই ১৬৯ রান, নিউজিল্যান্ডের ১০ উইকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোবার্টে লড়াই চলছে সমানে সমান। লো-স্কোরিং টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই ১৬৯ রান। আর সফরকারী নিউজিল্যান্ডের চাই ১০ উইকেট।হোবার্ট টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের লক্ষ্য নির্ধারণ করে নিউজিল্যান্ড। এ লক্ষ্যে খেলতে নেমে আজ তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অসিদের সংগ্রহ দাঁড়ায় কোনো উইকেট না হারিয়ে ৭২ রান। ডেভিড ওয়ার্নার ৪৭ ও হিউজ ২০ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৫০ ও অস্ট্রেলিয়া ১৩৬ রানে অলআউট হয়। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে করে ২২৬ রান। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৫০অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৩৬নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২২৬অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৭২/০(তৃতীয় দিনের খেলা শেষে)টস: অস্ট্রেলিয়া