অস্ট্রেলিয়ার চাকরিটা পেলেন না ওয়াকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেইগ ম্যাকডারমটের বিকল্প হিসেবে জোরেশোরেই শোনা যাচ্ছিল ওয়াকার ইউনুসের নাম। কিন্তু সর্বশেষ খবর হলো, অস্ট্রেলিয়ার বোলিং কোচ হওয়ার দৌড়ে আর নেই পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার। গত মে মাসে ম্যাকডারমট চাকরি ছেড়ে দেওয়ার পর থেকেই অস্ট্রেলিয়া দলের জন্য বোলিং কোচ খুঁজছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়াকারের সম্ভাবনাটা এত দিন টিকে থাকলেও কাল তিনি নিজেই বলেছেন, ‘আমি আগ্রহী ছিলাম। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ পর্যন্ত শর্তে মেলেনি। তারা আমার সাক্ষাৎকার নিল, ভেবেছিলাম আমাকে বুঝি চাকরিটা করতেও বলা হবে। কিন্তু তাদের চিন্তাভাবনা একটু অন্য রকম।’ ওয়াকার ছাড়াও অস্ট্রেলিয়ার বোলিং কোচ হওয়ার দৌড়ে আছেন তাসমানিয়ার বোলিং কোচ আলি ডি উইন্টার। ওয়েবসাইট।