অস্ট্রেলিয়ার টেস্ট দলে পিটার জর্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেফিল্ড শিল্ডে গত মৌসুমে পেয়েছেন ৩৬ উইকেট। চমৎকার মৌসুম কাটিয়ে তাই জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষা করছিলেন পিটার জর্জ। তাঁর অপেক্ষার অবসান হলো। কাল পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে আছে ২৩ বছর বয়সী এই পেসারের নাম। রায়ান হ্যারিসের ইনজুরির কারণে দলে সুযোগ পেয়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এই তরুণ। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের প্রথমটি শুরু হবে আগামী ১৩ জুলাই, লর্ডসে। ওয়েবসাইট।