প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কতটা দুঃসময়ের ভেতর দিয়ে হাঁটছে রিকি পন্টিংয়ের দল সেটা টেস্ট র্যাঙ্কিংয়ের দিতে তাকালেই বোঝা যাবে। নামতে নামতে পাঁচে চলে এসেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের কাছে হেডিংলিতে হারের পর এই সিরিজেও দুটো ম্যাচ হারায় টানা তিন টেস্টে হারল অস্ট্রেলিয়া। সর্বশেষ টানা তিন টেস্টে অস্ট্রেলিয়া হেরেছিল ১৯৮৮ সালের নভেম্বর-ডিসেম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই তিন পরাজয় এসেছিল ব্রিসবেন, পার্থ আর মেলবোর্নে। একসময়ের প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়ার জন্য টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাজনক অভিজ্ঞতাটাও বিরল। এর আগে সর্বশেষ তারা সিরিজের সবগুলো ম্যাচ হেরেছিল ১৯৮২ সালে। পাকিস্তান সফরে করাচি (৯ উইকেটে), ফয়সালাবাদ (ইনিংস ও ৩ রান) ও লাহোরে (৯ উইকেট) হেরেছিল অস্ট্রেলিয়া।