অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা হরিজ-টেইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকি পন্টিং, মাইক হাসির চোট নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় আছে অস্ট্রেলিয়া। কাল তা আরও বাড়িয়ে দিলেন ফাস্ট বোলার শন টেইট ও অফ স্পিনার নাথান হরিজ। প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে কাল খারাপ করেননি হরিজ, উইকেট না পেলেও ৮ ওভারে দিয়েছেন ৩৬ রান। কিন্তু ইংল্যান্ডের ইনিংসের ৩২তম ওভারে চার বাঁচাতে গিয়ে মাঠে ডাইভ দিয়ে আঘাত পান কাঁধে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আজ সকালে স্ক্যান করার পর বোঝা যাবে চোট কতটা গুরুতর। তবে যেভাবে মাঠ ছেড়েছেন, সেটা শঙ্কাজনকই। নিজের ষষ্ঠ ওভারের প্রথম ৫ বল করার পর হঠাৎই স্ট্রেচিং শুরু করেন টেইট। কুঁচকি সমস্যা হচ্ছে বুঝতে পেরে তখনই মাঠ ছাড়েন। তাঁর অবস্থাও জানা যাবে আজ। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল টেইটের। হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ওয়েবসাইট।