অস্ট্রেলিয়ার নতুন কোচ মিকি আর্থার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার। টিম নিয়েলসন বিদায় নেওয়ার দুই মাস পর আজ মঙ্গলবার তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আর্থার ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পেয়ে আর্থার বলেন, ‘আরেকটি আন্তর্জাতিক দলকে প্রশিক্ষণের দায়িত্ব পেয়ে, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’ তিনি বলেন, ‘আমি নতুন করে দলকে কাজে লাগাতে চাই। অস্ট্রেলিয়ায় অনেক মেধাবী ক্রিকেটার আছে। এই মেধাবীদের নিয়ে সফলতার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’আগামী ১ ডিসেম্বর ব্রিসবেনে নিউজিল্যান্ডের সঙ্গে শুরু হওয়া প্রথম টেস্ট থেকে আর্থার দায়িত্ব গ্রহণ করবেন।