অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে ব্রিসবেন টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিসবেন টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অসিদের প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ১২২ রানে পিছিয়ে আছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা নিউজিল্যান্ড দল।আজ তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ১০ রান। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪২৭ ও নিউজিল্যান্ড ২৯৫ রান করে।৩ উইকেটে ১৫৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন অপরাজিত থাকা রিকি পন্টিং তেমন সুবিধা করতে না পারলেও নিউজিল্যান্ডকে হতাশায় ডোবান মাইকেল ক্লার্ক। সাজঘরে ফেরার আগে অসি অধিনায়ক দলীয় সংগ্রহে যোগ করেন ১৩৯ রান। রয়টার্স।সংক্ষিপ্ত স্কোর—নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৯৫ভেট্টোরি ৯৬, ব্রাউনলি ৭৭লায়ন ৬৯/৪অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪২৭ক্লার্ক ১৩৯, হাডিন ৮০, পন্টিং ৭৮মার্টিন ৮৯/৩নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ১০/১(তৃতীয় দিনের খেলা শেষে)টস: নিউজিল্যান্ড