অস্ট্রেলিয়ার পাঁচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মেলবোর্নের ফাইনালে হল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা পাঁচবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি হকি জিতল অস্ট্রেলিয়া। লন্ডন অলিম্পিক হকির ব্রোঞ্জজয়ী অস্ট্রেলিয়া ফাইনালটা জিতেছে অতিরিক্ত সময়ের গোল্ডেন গোলে। শুরুতে পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় হল্যান্ড, তিন মিনিট পরেই অবশ্য সমতা আনে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ে আর গোল হয়নি। অতিরিক্ত সময়ে কাইরান গোভারসের গোল্ডেন গোলেই শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া। দুই পরাজিত সেমিফাইনালিস্টের লড়াইয়ে ভারতকে ৩-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে পাকিস্তান। এএফপি।