অস্ট্রেলিয়ার বিপর্যয়ের জন্য দায়ী আইপিএল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন স্বর্গ থেকে পতন হয়েছে অস্ট্রেলিয়ার। সেই স্বর্গে ফেরার পথটাও অন্ধকার। বলা হচ্ছে, ক্রিকেট-অস্ট্রেলিয়ার পরিস্থিতি। খারাপ করতে করতে একেবারে খাদের কিনারায় চলে এসেছেন রিকি পন্টিংরা। সর্বশেষ গত সপ্তাহে পেতে হয়েছে অ্যাশেজ হারের লজ্জা। কিন্তু কেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই বিপর্যয়? এককথায় এর উত্তর বের করা অসম্ভব হলেও পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের বিশ্বাস, একসময়কার অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার বিপর্যয়ের কারণ আইপিএল!‘আমি বিশ্বাস করি, আইপিএলের সঙ্গে সংশ্লিষ্টতাই অস্ট্রেলিয়ার বিপর্যয়ের কারণ। দলটির শীর্ষ ক্রিকেটারদের বেশির ভাগই আইপিএলে খেলে। চোখধাঁধানো অর্থের হাতছানিতে এই ক্রিকেটাররা খেলা থেকে দূরে সরে গেছে। জাতীয় দলের প্রতি দায়িত্বও অবহেলা করতে শুরু করেছে ক্রিকেটাররা’—দ্য নিউজকে আজ মঙ্গলবার বলেন মিয়াঁদাদ।সমালোচকেরা শুরু থেকেই বলে আসছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে এসব প্রতিযোগিতায় ক্রিকেটারদের যেভাবে অর্থের হাতছানি দেওয়া হচ্ছে, তাতে একসময় ক্রিকেটের ঐতিহ্যবাহী ধারা টেস্ট ও ওয়ানডের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। জাভেদ মিয়াঁদাদও বিশ্বাস করেন এমনটাই, ‘এটা অবশ্যই ঘটবে। যখন অনেক বেশি অর্থের বিষয়টি চলে আসে, তখন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারলে বিপর্যয় আসতে বাধ্য।’ ওয়েবসাইট।