অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুয়ার্ট লকে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচ হিসেবে কাল নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জাস্টিন ল্যাঙ্গারের ছেড়ে যাওয়া জায়গায় বসলেন বাংলাদেশের সাবেক কোচ। নিজ রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরই ল্যাঙ্গার তিন বছর পর জাতীয় দলের দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। তবে ল আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেই কাজ চালাবেন। সিএর পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড কাল ব্রিসবেনে জানিয়েছেন, লকে আপাতত পাঁচ টেস্টের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট ও ৫৪টি ওয়ানডে খেলা ল আশা করছেন, শিগগিরই দায়িত্বটা পাবেন তিনি স্থায়ীভাবে। রয়টার্স।