অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৪১ রান
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ভারত। ইরফান পাঠানের ৩১, সুরেশ রায়নার ২৬, শেষ মুহূর্তে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১৫ ও রবিচন্দ্রন অশ্বিনের ১৬ রানের হার না-মানা ইনিংসটির সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি উইকেট নিয়েছেন শেন ওয়াটসন।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পুরো ইনিংসে কখনো বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও ইরফান পাঠানের করা ৩৫ রানের জুটিই ভারতের পক্ষে সর্বোচ্চ। ওপেনার ইরফান পাঠান (৩১), গৌতম গম্ভীর (১৭) ও বিরাট কোহলির (১৫) ছোট ছোট ইনিংসের ওপর ভর করে প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছিল ভারত। কিন্তু পরবর্তী দুই ওভারে যুবরাজ সিং, ইরফান পাঠান ও রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ধোনি বাহিনী। স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় পাঁচ উইকেটে ৭৪ রান। ষষ্ঠ উইকেটে ৩০ রান যোগ করেন অধিনায়ক ধোনি ও সুরেশ রায়না। ১৬তম ওভারের শেষ বলে কামিন্সের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ধোনি। সপ্তম উইকেটে আবার ৩৩ রানের জুটি গড়ে ভারতের সংগ্রহটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যান রায়না ও রবিচন্দ্রন অশ্বিন।