অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৪৭ রান
জাভিয়ের ডোহার্টির দারুন বোলিংয়ে শুরুতে খানিকটা চাপের মুখে পড়ে গেলেও পরবর্তীতে রবিন পিটারসেন, ফারহান বেহারডিন ও জেপি ডুমিনির ভালো ব্যাটিংয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৩২ রান এসেছে পিটারসেনের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার পক্ষে মাত্র ২০ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন ডোহার্টি।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অসি অধিনায়ক জর্জ বেইলি। আর এই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ৩৩ রানে দুই প্রোটিয়া ওপেনার রিচার্ড লেভি, হাশিম আমলা ও জ্যাক ক্যালিসের উইকেট তুলে নিয়েছিলেন অসি বোলাররা। চতুর্থ উইকেটে ৩১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন জেপি ডুমিনি ও এবি ডি ভিলিয়ার্স। কিন্তু খুব বেশি বিপদজনক হয়ে ওঠার আগেই এই দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ডোহার্টি ও শেন ওয়াটসন। ৩০ রান করে আউট হন ডুমিনি। ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ২১ রান। ষষ্ঠ উইকেটে ৬০ রানের ঝড়ো জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যান রবিন পিটারসেন ও ফারহান বেহারডিন। এই ৬০ রান তাঁরা করেন মাত্র ৫.৫ ওভারে। বেহারডিন ৩১ ও পিটারসেন ৩২ রান করে অপরাজিত ছিলেন।